× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

২৩ ফেব্রুয়ারি থেকে সরকারি জলাধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে নদ-নদী, খাল ও সরকারি জলাধারের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

আজ পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে উচ্ছেদ অভিযানে করণীয় সম্পর্কে আলোচনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ প্রচেষ্টায় গতবছরের ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের প্রথম পর্যায় সম্পন্ন হবার পর এই উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রায় ৪০ হাজার অবৈধ স্থাপনার তালিকা নিয়ে শুরু হওয়া প্রথম পর্যায়ের অভিযানের সুফল পাওয়া যাচ্ছে।

প্রথম পর্যায়ে সারা দেশে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি স্থাপনা উচ্ছেদ হয়েছে এবং প্রায় ছয়শত একর জমি উদ্ধার হয়েছে। ২য় পর্যায়ে আরো বেশি সফল হওয়ার আশা রয়েছে। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনোভাবে অবৈধ দখল উচ্ছেদে ছাড় দেয়া হবে না। যুগ্ম সচিব (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কে এম আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মুজিব বর্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের একাধিক পরিকল্পনার বিষয়েও আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..