× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

কেরানীগঞ্জে  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতেৃত্বে গতকাল কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ছয়টি শিল্প কারখানার অবৈধ সংযোগ ও তিনটি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে রাষ্ট্রের মাসিক ২০ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে।

অভিযানে কেরানীগঞ্জের মেঢাবিবি-২ এর জিনজিরা শাখায় অবস্থিত পাঁচটি ওয়াশিং ও তার কারখানা এবং একটি নির্মাণাধীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। দুটি স্পটে পরিচালিত এ অভিযানে শিল্প কারখানার অবৈধ ব্যবহারের জন্য সর্বমোট ৯ হাজার ১০০ ঘনফুট/ঘন্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে বাহেরচর এলাকায় চারটি ওয়াশিং কারখানা এবং একটি তার কারখানায় অবৈধভাবে বয়লার, ড্রায়ার ও তাপাই ভাট্টির মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছিল।

মোবাইল কোর্ট অভিযান চলাকালীন অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক সরঞ্জামও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে পাঁচটি বল ভালভ, ১৮০ ফুট পাইপ, ১০ ফুট হোজ পাইপ, তিনটি মোটর, তিনটি বুস্টার/কমপ্রেসর, তিনটি বার বার্ণার এবং চারটি পাইপ বার্ণার । প্রতিটি কারখানার অবৈধ সার্ভিস লাইন সোর্স লাইন থেকে স্থায়ীভাবে কিলিং করা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো অবৈধ সংযোগ স্থাপন করা সম্ভব না হয়। শিল্প কারখানার পাশাপাশি জুয়াইল, রায়েরচর এলাকায় দুইজন আবাসিক গ্রাহক অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..