× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

পি আই ডি

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ১কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা: ১১টির কার্যক্রম বন্ধ এবং ১৫ টি বন্ধের নির্দেশ।

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

৬ জানুয়ারি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮টি মামলার মাধ্যমে ১ কোটি ২৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি মোবাইল কোর্ট ৭টি যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বায়ুদূষণের কারণে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি মোবাইল কোর্ট ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

০২ থেকে ০৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি মোবাইল কোর্টে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..