× Banner
সর্বশেষ
আজ ৫ ফেব্রুয়ারি (২২ মাঘ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩ জনগণের ভাগ্য পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে -তারেক রহমান

অবৈধ অভিবাসীদের ফেরত নিতে বাংলাদেশ সরকারকে বলবেন আসাম রাজ্যের মন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের আসাম রাজ্যে নাগরিক তালিকায় (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স) এনআরসিতে বাদপড়া ১৯ লাখ মানুষের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে বাংলাদেশ সরকারকে বলবেন। জানালেন আসাম রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা।

আসামের চূড়ান্ত নাগরিকপুঞ্জি প্রকাশের একদিন পর রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিজেপি সরকার বৈধ হিন্দু অভিবাসীদের পাশে থাকবে এবং তাদের তালিকায় অন্তর্ভূক্ত করার পদক্ষেপ গ্রহণ করব। যাতে পরবর্তী সময়ে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারি।

প্রায় চার বছর ধরে যাচাই-বাছাইয়ের পর শনিবার এনআরসির চুড়ান্ত তালিকা প্রকাশ করে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার। তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন জায়গা পেয়েছেন আর বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।


এ ক্যটাগরির আরো খবর..