× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

‘অবশ্যম্ভাবী ধর্ষণ চুপ করে উপভোগ করাই শ্রেয়’-প্রতিবাদে বিদিতা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

বিশ্বজুড়ে ধর্ষণ বাড়ছে ছাড়া কমছে না। আইনে কঠিন সাজা থাকলেও সমাজের বিভিন্ন স্তরে হেনস্তার শিকার হচ্ছেন নারীরা। আর তাই ধর্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনব পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী বিদিতা বাগ

বিদিতা বাগ মূলত উত্তর দিয়েছেন সেসব ব্যক্তিকে। যারা ধর্ষণ প্রসঙ্গে বলেন, যখন ধর্ষণ অবশ্যম্ভাবী, তখন চুপ করে তা উপভোগ করাই শ্রেয়।

বিদিতার সাম্প্রতিক ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্ট অত্যন্ত সাড়া ফেলেছে সব মহলে। বিশেষ ফটোশুটে এক ধর্ষিত নারীর মেকআপে দেখা দিয়েছেন তিনি। বিদিতা তার প্রতিবাদী পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছেন, একটি মেয়ের শরীর স্পর্শ করা বা যৌন সঙ্গমের ক্ষেত্রে তার অনুমতিই শেষ কথা। অনুমতি ছাড়া একটি মেয়ের শরীর দখল করার যে প্রবণতা বেড়ে চলেছে ভারতীয় উপমহাদেশে, সেই প্রবণতা ও মানসিকতার পরিবর্তন চান তিনি। নতুন দশকে যেন পুরুষ নারীর অনুমতিকে মর্যাদা দেয়, এমন আবেদন জানিয়েছেন বিদিতা।

বিদিতা জানিয়েছিলেন, কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পর এক সহ-পরিচালক ওয়েবসিরিজে কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে খারাপ আচরণ করেন। শুটিং ফ্লোরে তাকে ডেকে শরীর ছোঁয়ার চেষ্টা করে। তারপর সেই পরিচালক বিদিতাকে একটি পার্টিতে ডাকেন অন্য পরিচালকদের সঙ্গে আলাপ করানোর জন্য। বিদিতা পার্টিতে যাওয়ার পর তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে গাড়িতে তোলেন। তারপর জোর করে বিদিতার সঙ্গে যৌন সম্পর্ক করতে চান। বিদিতা বাধা দিলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। শেষ পর্যন্ত রাস্তায় বিদিতাকে ফেলে রেখে ওই পরিচালক চলে যায়।

অবশ্যম্ভাবী ধর্ষণ উপভোগ

এক সময় বিদিতা বাগ বলিউডে যান নিজের কেরিয়ার তৈরির জন্য। প্রথম দিকে একেবারেই কাজ পাচ্ছিলেন না তিনি। পরবর্তীতে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ও আরও বেশ কিছু ছবিতে কাজ পান। ওয়েবসিরিজের কাজও করেছেন তিনি। কিন্তু তার যাত্রাটা সহজ ছিল না।

উল্লেখ্য, বর্তমানে বলিউডে সম্প্রতি যে কজন বাঙালি অভিনেত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছেন, তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন বিদিতা বাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বাবুমশাই বন্দুকবাজ ছবিতে তার অভিনয় প্রশংসিত।


এ ক্যটাগরির আরো খবর..