× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

পিআইডি

অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ প্রয়োজন -শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
মঞ্চ নাটকের পুনঃজাগরণ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন।

উপদেষ্টা আজ ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ।

বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম ‘লোক নাট্যদল’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪৪ বছরে এই নাট্য দলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করা যায় সেই ভাবনা আমাদের ভাবতে হবে। তিনি বলেন, আমাদের শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে হবে।

শারমীন এস মুরশিদ আরো বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়, সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..