প্রতিটি বাড়িতে পায়খানায় ওয়াটার সীল লাগাতে হবে -মেয়র আশারাফুল আলম লিটন

প্রতিটি বাড়িতে পায়খানায় ওয়াটার সীল লাগাতে হবে -মেয়র আশারাফুল আলম লিটন
মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোল জ্ঞান অর্জন  মানুষগুলো জীবনে শ্রেষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই  যুগে যুগে কালে কালে মানুষ ভাল থাকার জন্য কাজ করে। তেমনি ভালো কাজের মধ্যে আরো  একটি গুরুত্ব পূর্ন কাজ বেনাপোল পৌর সভা করতে চলেছে। বেনাপোল পৌর সভা বাড়ি বাড়ি যেয়ে টয়লেট এর মল মুত্র  নিয়ে আসবে। এগুলো এনে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এর মাধ্যমে রিসাইকেলিং করা হবে। এতে অর্থনৈতিক  ভাবে পৌরসভা লাভবান হবে। এবং স্বাস্থ্যগত ভাবে এই শহরের নাগরিকরা ভাল থাকবে। কথাগুলো বললেন বেনাপোল পৌর কনফারেন্স রুমে ”পায়খানায় ওয়াটারসিল স্থাপন ও রক্ষাণাবেক্ষন বিষয়ক প্রচারাভিযান’ এর  শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল পৌর সভা আয়োজিত এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় পৌর কনফারেন্স রুমে পায়খানা ওয়াটার সিল স্থাপন ও রক্ষনাবেক্ষন প্রচারভিযান বিষয়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র লিটন বলেন,  পৌরসভার মুল লক্ষ হলো পৌর সভার নাগরিকদের সেবা করা। এবং সকল নাগরিকদের নিয়ে পৌরসভার উন্নয়ন করা। এখানে টিএলসিসির মাধ্যেমে পৌরসভার সকল উন্নয়ন কর্মকান্ড জানানো হয়। বেনাপোল পৌরসভা যত উন্নয়ন করেছে তার সাথে টিএলসিসি সদস্যরা আছে। কারন আপনারা এই শহরের সব থেকে গুরুত্ব পুর্ণ ব্যক্তি। এখানে কাস্টমস, পুলিশ, বিজিবি সরকারী বেসরকারী অফিস আছে। সকল অফিসের উর্দ্ধে পৌরসভা। এ সকল অফিস সহ সকল ষ্টক হোল্ডাররা পৌরসভাকে ট্র্যাক্স দেয়। তিনি আরো বলেন বেনাপোল পৌরসভাকে রোগমুক্ত এবং সকল নাগরীকের স্বাস্থ্য সুস্থ রাখতে যে সকল বাড়িতে ওয়াটার সীল হয়নি তা করতে হবে। নিজে শুধু ভাল থাকলে হবে না । অন্যকে ভাল রাখতে হবে তবেই নিজেও ভাল থাকা যাবে। এই শহরের গুরুত্ব পূর্ন মানুষ হিসাবে আপনাদের এসব বুঝতে হবে। বিদ্যালয়ে শিক্ষকরা ছাত্রদের সাথে, কাউন্সিলাররা ওয়র্ডে ওয়ার্ডে শ্রমিকরা তাদের সংগঠনে আলোচনা করে মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে। এর পর তিনি এই শহরে একটি আধুনিক পার্ক, পৌর মার্কেট, ও একটি হাসপাতাল যাতে নির্মান করা যায় তারও ভিশন নিয়ে বেনাপোল পৌর সভা এগোচ্ছে বলে জানান। বেনাপোল পৌর সভায় ইতিমধ্যে ৭০ভাগ বাড়িতে ওয়াটার সীল হয়েছে বলেও তিনি জানান।
মেয়র লিটন আরো বলেন, শহরের নিম্ন আয়ের মানুষের বসতবাড়িকে লক্ষ করে বাস্তবায়িত হবে। তিনি নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এগিয়ে নেবার জন্য অবকাঠামো উন্নয়ন, পাবলিক ঠয়লেট নির্মান ও সংস্কার, নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থা স্থাপনার জন্য ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কর্মচারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি সহ বহুমুখি উদ্যোগ গ্রহন করার কথা বলেন। এছাড়াও পৌরবাসিকে স্যানিটেশন এর প্রয়োজনীয়তা ও পরিবশের জন্য ক্ষতিকর আচারণ গুলো পরিবর্তন করে সুস্থ্য আচরণে অভ্যস্থ ও পায়খানার ওয়াটারসিল স্থাপনে উদ্যেগী হওয়ার কথা বলেন। তিনি এই ক্যাম্পেইন সফল করতে পৌরবাসীর সকল নাগরিকের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ড ওয়ার্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর এ্যাডভাইজার মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কাউন্সিলার আব্দুল জব্বার, ওহিদুল ইসলাম খোকন, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, কামরুন্নাহার আন্না, জুলেখা খাতুন, জ্যোস্না খাতুন আহাদ আলী, পৌর প্রকৌশলী মোশারাফ হোসেন, আবু সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংবাদিক শিক্ষক সহ  শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দৈনিক প্রতিদিনের কথার ব্যবস্থপনা সম্পাদক ও বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।