× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

অপরাধবোধে ভুগলে যা করবেন

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অপরাধবোধে কে না ভোগেন! কেউ হয়তো কারো সঙ্গে খারাপ আচরণ করায় সেই অপরাধবোধে ভোগেন, কেউ হয়তো কাউকে কথা দিয়ে তা রাখতে না পারার অপরাধবোধে ভোগেন, কেউ হয়তো সাহায্যপ্রার্থী কাউকে সাহায্য না করে সেই অপরাধভোগে ভোগেন, কেউ হয়তো জীবনের পুরনো কোনো ঘটনা নিয়ে অপরাধবোধে ভোগেন।

এরকম কোনো না কোনো অপরাধবোধে প্রত্যেকেই ভোগেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে জেনে নিন, অপরাধবোধ থেকে মুক্তির কিছু উপায়।

ক্ষমা চেয়ে নিন : যদি কারো প্রতি কোনো অন্যায় করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিন৷ যদি সেটা করে আপনার মন হালকা হয় তাহলে তাই করুন৷ কিন্তু মাথায় রাখবেন সেটা যেন কোনোভাবেই অজুহাত মনে না হয়৷ যেমন- হয়ত আপনি আপনার প্রিয় বন্ধুর জন্মদিন ভুলে গেলেন এবং ‘কাজ ছিল’ বলে দিলেন৷ সেটাই সত্যি৷ কিন্তু ব্যাপারটা অজুহাত মনে হতেই পারে৷ তাই সেটা না করে পরের দিনই সেলিব্রেট করে ফেলুন৷ তাতে আপনার বন্ধুটিরও ভালো লাগবে, আর আপনার অপরাধবোধও কমবে৷

ইতিবাচকভাবে নিন : যেটা হয়ে গেছে সেটা তো বদলাতে পারবেন না৷ তাই ঘটনাটাকে পজিটিভলি নিন৷ ভাবুন যে এটা আপনার রিমাইন্ডার৷ ভবিষ্যতে আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটা লক্ষ্য রাখুন৷

নিজেকে ক্ষমা করতে শিখুন : অপরকে খুব সহজেই ক্ষমা করে দেন৷ নিজের বেলায় পারছেন না? কেন? নিজেকে ক্ষমা করা এক্ষেত্রে খুব দরকার৷ তাই সেটা শিখুন৷ হয়তো কিছু ভুল হয়ে গেছে কিন্তু সেটা আপনাকে খারাপ মানুষ করে দেয়না৷ আপনি যে সেটা নিয়ে মনঃকষ্টে ভুগছেন সেটা কী কম শাস্তি নয়? এবার নিজেকে ক্ষমা করে দিন৷

ভালো কিছু ভাবুন : যখনই অপরাধবোধ আপনাকে ভাবাবে তখন একটা দীর্ঘশ্বাস নিন এবং অন্য কিছু ভাবার চেষ্টা করুন৷ যা ভাবতে ভালো লাগে সেটাই ভাবুন অথবা চোখ বন্ধ করে নিজেকে বোঝান ‘হ্যাঁ, ভুল করে ফেলেছি, আর এরকম হবে না’৷

ভালো কিছু করুন : ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত থাকুন৷ কোনো চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকতে পারেন কিংবা অনাথ শিশু, দুঃস্থ, বৃদ্ধদের পাশে দাড়াতে পারেন৷ দেখবেন মন অনেক হালকা হবে৷

মেডিটেশন করুন : নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন করুন৷ দিনে নির্দিষ্ট সময়ে মেডিটেশন করলে মন অনেক ভালো থাকে৷

ছুটি নিন: প্রতিদিনকার কাজের মধ্যে অনেকে ব্যস্ত থেকে অপরাধবোধকে দূরে সরাতে চান৷ কিন্তু সেটা ঘটনা থেকে পালানোই৷ তাই একঘেয়ে কাজ থেকে নিজেকে সরিয়ে এমন কিছু করুন যা মন চায়, তা নিজের সন্তানের সঙ্গে সময় কাটানো হোক কিংবা মসজিদে সময় কাটানো।


এ ক্যটাগরির আরো খবর..