চট্টগ্রামেও শুক্রবার সকাল থেকে পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন না চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা এ সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল বলেন, আমাদের সাথে ভাড়ার কোন সুরাহা না করে অযোক্তিক ভাবে ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, গণপরিবহনের বেশিরভাগই চলে তেলে । অপর দিকে গ্যাসে চলে এক থেকে দুই শতাংশ গাড়ি।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।



