× Banner

ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন।

তবে উপদেষ্টা পরিষদের বৈঠকের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি। বিকেলে সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তসমূহ জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..