× Banner
সর্বশেষ
আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

পিআইডি

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ সংস্কার কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এর সাথে বৈঠককালে তিনি এ তথ্য জানান।

এছাড়াও  আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান বাংলাদেশের এ নির্বাচন মনিটরিং করতে ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়ায় একটি টিম ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেনবাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

অধ্যাপক আলী রীয়াজ আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..