মেহের আমজাদ,মেহেরপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবন থেকে এসকল চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে ৫০ জনের মধ্যে ২০ লক্ষ ৭০ হাজার টাকার চে ক বিতরণ করেন।
এসময় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন,সাংবাদিক মেহের আমজাদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।


