× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের দায়ে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক তিন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
অনিয়মের দায়ে প্রিজাইডিং

বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে অনিয়মের দায়ে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক তিন।  মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী জয়নাল আবেদীনের কাছ থেকে নগদ টাকা গ্রহন করায় প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- প্রিজাইডিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন।

বুধবার (২৬ জুন) ৬নং ওয়ার্ড সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল পৌনে দশটার দিকে নির্বাচনের দাায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান তাদের আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।

ভোটারদের পথে পথে বাঁধা ॥ ভোট শুরুর পর থেকে পাড়া মহল্লায় ঢুকে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা করা হচ্ছে। নারিকেল গাছ প্রতিকের মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইয়া অভিযোগ করে বলেন, মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। তার (আলাউদ্দিন) ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। জয়নাল সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এই হুমকি দিচ্ছে। অপরদিকে ৪নং ওয়ার্ডের মৎস্য হ্যাচারী ভোট কেন্দ্রে আলাউদ্দিনের সমর্থক কাউন্সিলর লিটন বেপারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..