× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ওনাব

অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ওনাব) এর এডহক কমিটি গঠন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ওনাব এর এডহক কমিটি

অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এডহক কমিটির আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, যুগ্মআহবায়ক লতিফুল বারী হামিম এবং সদস্য সচিব শাহীন চৌধুরী।

আজ ১৫ ফেব্রুয়ারি(শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এডহক কমিটির সদস্যরা হলেন- আলীমুজ্জামান হারুণ, তৌহিদুল ইসলাম মিন্টু, আশরাফুল কবির, মো: মোস্তাকিম সরকার, রফিকুল বাসার, অয়ন আহমেদ, মহসিন হোসেন, মাহবুবা ইসলাম কাকলী, সাখাওয়াত হোসেন সজিব এবং সৈয়দ আরিফুজ্জামান।

নির্বাহী কমিটির আজকের সভায় আরও উপস্থিত ছিলেন- শাহীন চৌধুরী, আশরাফুল কবির, মোস্তাকিম সরকার, অয়ন আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু, মহসিন হোসেন এবং রফিকুল বাসার। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল মজুমদার এবং আলীমুজ্জামান হারুণ।

সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের সদস্য তালিকা চূড়ান্ত করে একটি সাধারণ সভা আহবানের এক প্রস্তাব গৃহীত হয়। সভায় জাতীয় গণমাধ্যম কমিশনের সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয় সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সবাইকে অবহিত করেন। এছাড়া সদস্যদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য অবিলম্বে তথ্য উপদেষ্টা এবং তথ্য সচিবের সাথে বৈঠক অনুষ্ঠানের এক প্রস্তাব গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..