অধ্যাপক মোঃ আব্দুর রশীদ সরকারের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

অধ্যাপক মোঃ আব্দুর রশীদ সরকারের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষক ও অধ্যাপক মোঃ আব্দুর রশীদ সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

          মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, জাতি গঠনের ক্ষেত্রে প্রয়াত মোঃ আব্দুর রশীদ সরকার অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

          উল্লেখ্য, অধ্যাপক মোঃ আব্দুর রশীদ সরকার যন্ত্রকৌশল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং সর্বশেষ বুয়েটের নিউক্লিয়ার ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।