স্বল্পোন্নত থেকে মধ্য আয়ের দেশের পথে এগিয়ে চলছে বাংলাদেশ -পরিকল্পনা মন্ত্রী

স্বল্পোন্নত থেকে মধ্য আয়ের দেশের পথে এগিয়ে চলছে বাংলাদেশ -পরিকল্পনা মন্ত্রী

ঢাকা: স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশ হওয়ার পথে এগিয়ে চলছে বাংলাদেশ। বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা; দেশে দারিদ্র্যের হার তিন শতাংশে ও চরম দারিদ্র্যের হার ১ শতাংশেরও কমে নামিয়ে আনা; গ্রাম-শহরের বৈষম্য কমানো; ৮০ শতাংশ মানুষকে শহুরে জীবনযাপনের সব সুবিধা প্রদান এবং গড় আয়ু ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়ানো।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সম্মেলন কক্ষে ‘রূপরেখা ২০২১-২০৪১’ আনুষ্ঠানিকভাবে সরকারের বিভিন্ন কর্তকর্তা ও গণমাধ্যমে অবহিতকরণ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস প্রমুখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।