অধ্যাপক ড. সৈয়দ মনোয়ার হোসেনের ইন্তেকাল

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ছোট বোন শিপা হাফিজার স্বামী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনোয়ার হোসেন বুখারি আজ ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী এবং দুই পুত্র ও এক কন্যা, ছয় ভ্রাতা, এক বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০টায় ধানমন্ডির শংকর মসজিদে (রোড ৯/এ) অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকালে মরহুমের নিজ গ্রাম ঢাকার নবাবগঞ্জে তাঁর দাফন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।