× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

ডেস্ক

আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয় বিভাগে অতি ভারি বৃষ্টি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
রাজধানীতে পূর্ণ রূপে হাজির বর্ষা

 আগামী ৭২ ঘণ্টায়  দেশের ছয় বিভাগে অতি ভারি বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ ছাড়া দেশের বেশ কিছু জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী (পুর) পার্থ প্রতীম বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। বিশেষ করে তিস্তার পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।   আবহাওয়ার আরও খবর

তিনি বলেন, একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরি, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পার্থ প্রতীম বড়ুয়া বলেন, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালী, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

তিনি বলেন, তবে প্রধান নদ-নদীগুলোর পানি বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..