× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

অণ্ড কোষে লাথি মেরে হিন্দু যুবককে হত্যা

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জয়ন্ত রায়ঃ সামান্য ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও, রানীশংকৈল উপজেলার দাস পাড়ায় মানিক দাস নামে এক হিন্দু যুবককে অন্ড-কোষে লাথি মেরে হত্যা করেন মোঃ আনোয়ার ও মোঃ জিয়া নামে দুই বেক্তি।

রানীশংকৈল উপজেলার দাস পাড়ার ঝরুয়া দাসের ছেলে মানিক দাস ও তার ভাই গতকাল সন্ধ্যায় নিজের মোবাইল রিপায়ারিং এর দোকানে কাজ করছিল।তার দোকানে মোবাইল মেরামতের জন্য দিয়েছিলো আনোয়ার ও জিয়া। তা সঠিক সময়ে ঠিক করে দিতে না পারায় প্রচুর বাক-বিতণ্ডা হয় । আনোয়ার ও জিয়া অনেক চেঁচামেচি করতে থাকে ও যা খুশি তাই বলতে থাকে। মোবাইল ঠিক করে ফেরত দেয়ার জন্য কিছু সময় চেয়েছিলো মানিক দাস ও তার ভাই। এই সামান্য ঘটনার জের ধরে  আনোয়ার ও জিয়া এক পর্যায়ে মানিক দাসের অন্ড-কোষে লাথি মারে। মানিক সাথে সাথেই নিহত হন।

পরবর্তীতে রানীশংকৈল থানা প্রশাসনকে জানালে আনোয়ার ও জিয়াকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ভয়ের সৃষ্টি হয়েছে। তারা বলছেন সাধারণ ঘটনার জের ধরে যেভাবে হিন্দুদের উপর বর্বর আচরণ করা হয় তা এক রকম ভয়-ভীতির বিষয় বটে। মানিক দাসের পরিবার ও স্থানীয় লোকজন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।  তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।


এ ক্যটাগরির আরো খবর..