× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

অগ্রণী ব্যাংকে নিয়োগ : বিকেলের পরীক্ষা বাতিল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের আজ শুক্রবার বিকেলের পরীক্ষা বাতিল করা হয়েছে। এর আগে সকালের পর্বে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বিকেলের পরীক্ষা বাতিলের বিষয়টিজানিয়েছেন।

এর আগে আজ  সকাল ১০টা থেকে ১১টা পর্যন্তওই পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টা থেকে বিকেলের পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকালের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।

অধ্যাপক রফিকুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে বিকেলের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সকালের পরীক্ষা বাতিল করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক রফিকুল ইসলামবলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে সেটা কখন, কীভাবে হয়েছে, সেটা কতটুকু সত্য, তা যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।পরীক্ষার্থীদের অভিযোগ, সকালের পরীক্ষার প্রশ্নপত্র গতকাল রাতে ফাঁস হয়েছে। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু ফাঁস হওয়া প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়াহয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..