এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নগর সাকোয়া গ্রামে গত সোমবার গভীর রাতে হাসিবুল ইসলাম ওরফে রফিকুল(৫০) নামের এক ভ্যানচালক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়েছে।
পাশে থাকা জমসের আলী (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের পারিবারিকসুত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে আকাশ থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় ভ্যান চালক তার ভ্যানটি বৃষ্টির পানিতে যেন না ভিজে সেই জন্য ভ্যানটিকে রক্ষা করতে গেলেই আকশ্মিক বজ্রপাতেই তিনি মারা যায়।
সাকোয়া ইউ’পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ ঘটনাস্থল পরিদর্শনকরেছেন। বজ্রপাতে আহত জমসেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বজ্রপাতে নিহত রফিকুল মাড়েয়া ইউনিয়নের শুকুর আলীর ছেলে বলে জানাগেছে। তিনি নগর সাকোয়া গ্রামে বেশ কিছুদিন ধরে স্থায়ী ভাবে বসবাস করে আসছেন।