× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

৯ম শ্রেণির ছাত্রীকে রাতভর গণধর্ষণ শেষে ১০ হাজার টাকা দাবি আলমগীর ও মমিনুলের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
ছাত্রীকে রাতভর গণধর্ষণ

জামালপুরে নবম শ্রেণির ছাত্রীকে রাতভর গণধর্ষণ করে আলমগীর ও মমিনুল ইসলাম। গণধর্ষণ শেষে ১০,০০০ টাকা দাবি করে ধর্ষকরা।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ৫ অক্টোবর সোমবাররাতে ঘটনাটি ঘটে। সোমবার সন্ধায় ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে ইজিবাইকে ঘুরতে বের হন। এ সময় আলমগীর ও মমিনুল ইসলাম দুইজন ইজিবাইকের গতিরোধ করেন। পরে তারা দুজনে তাকে ও তার প্রেমিককে ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে নেন।

ছাত্রী ও  তার প্রেমিককে রাত ১১টার দিকে আলমগীরের বাড়িতে নিয়ে যান। সেখানে তার প্রেমিককে একটি কক্ষে আটকে রাখেন। অন্য আরেকটি কক্ষে ওই ছাত্রীর মুখ গামছা দিয়ে বেঁধে তারা দুজন রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন। পরে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তাদের ছেড়ে দিবে না বলে হুমকি দেন দুই বখাটে। আলমগীর ও মমিনুলকে ১০ হাজার টাকা দিতে না পারায়, তাদের  ক্ষেতের বিভিন্ন আইল দিয়ে ঘুরাতে থাকেন।

পরে তিনটার দিকে প্রেমিকের হাতে ছাত্রীকে তুলে দিয়ে ঘটনাটি কাউকে না বলতে নানান রকম হুমকি দেন। পরে তার প্রেমিক ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেন।

ছাত্রীটি পুরো বিষয়টি তার পরিবারকে খুলে বলেন। পরে ওই ছাত্রী বাদী হয়ে ৮ অক্টোবর ওই দুজনকে আসামি করে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মো.আলমগীর (২২) ও তার বন্ধু মো.মমিনুল ইসলাম (২৪)। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..