× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

৮ বছর ধরে অকেজো হাসপাতালের নৌ-অ্যাম্বুলেন্সটি

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ ৮ বছর ধরে অকেজো পড়ে রয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালের একমাত্র নৌ-অ্যাম্বুলেন্সটি। এতে জীবনের ঝুঁকি নিয়ে, ট্রলার যোগে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পার হচ্ছেন জেলার ১০টি  চরের হাজার হাজার রোগী।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে।

পদ্মা ও মেঘনার কোলজুড়ে রয়েছে চাঁদপুরের রাজরাজেশ্বর, মিয়ারবাজার, ঈশানবালা ও বাহেরচরসহ ১০টি চর। এ সব চরে কোনো স্বাস্থ্য কেন্দ্র না থাকায় এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসাস্থল চাঁদপুর জেনারেল হাসপাতাল। আর, তাদের যাতায়াতের কথা বিবেচনায় রেখে, ২০০৭ সালে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু কোন চালক নিয়োগ না দেয়ায় বন্ধ রাখা হয় অত্যাধুনিক এ অ্যাম্বুলেন্সটি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে গেছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নৌকা বা ট্রলারে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পারাপার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

অবশ্য, সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে জানালেন চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত।

জেলা পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, পদ্মা-মেঘনা নদী বেষ্টিত চাঁদপুরের ১০টি চরের লোকসংখ্যা প্রায় ৩০ হাজার।


এ ক্যটাগরির আরো খবর..