× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

৮ বছরের শিশুকে ধর্ষণরত অবস্থায় ধানক্ষেতে আটক কালাম(৪৫)

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
ধর্ষণরত অবস্থায় ধানক্ষেতে আটক

সিরাজগঞ্জে ৫০ টাকার লোভ দেখিয়ে ধানক্ষেত থেকে বছরের শিশুকে ধর্ষণরত অবস্থায় আটক মো. কালাম (৪৫)।

১৪ নভেম্বর শনিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউপির ফকিরতলা পলিটেকনিক ইন্সটিটিউটের পূর্বপাশে ধানক্ষেতে ধর্ষণরত অবস্থায় স্থানীয় জনগণ এক ব্যক্তিকে আটক করে।

পরে মারধর করে তাকে পুলিশে সোপর্দ করে জনতা। ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক মো. কালাম (৪৫) জানপুর মধ্যপাড়া গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী জানান, ধর্ষক কালাম বিল থেকে ওই মেয়েটিকে শাপলা ফুল তুলে দিচ্ছিল। এক পর্যায়ে সে মেয়েটিকে হাত ধরে ধরে কথা বলতে বলতে ধানক্ষেতে নিয়ে যায়। ১৫-২০ মিনিট দুজনকে দেখা না যাওয়ায় সন্দেহ হয়। পরে ধানক্ষেতে গিয়ে দুজনকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়। এ সময় কালামকে আটক করা হলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। পরে জনগণ তাকে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়।

শিশুটি জানায়, ৫০ টাকা দেওয়ার কথা বলে ধানক্ষেতে নিয়ে এসেছিল।

সদর থানার উপপরিদর্শক জয়নুল আবেদীন জানান, স্থানীয়রা কালামকে আটকে থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল পৌঁছে কালামকে আটক করা হয়েছে। ধর্ষক কালাম টাকার লোভ দেখিয়ে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার প্রাথমিক তদন্ত করা হচ্ছে। থানায় নেওয়ার পর মামলা রেকর্ড করা হবে বলেও তিনি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..