× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডেস্ক

৮ দিনের জন্য আইপিএল ছেড়ে দেশে আসবেন মোস্তাফিজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
৮ দিনের জন্য আইপিএল ছেড়ে দেশে আসবেন মোস্তাফিজ

ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানের রেকর্ড মূল্যে দল পাওয়ার পর থেকেই আলোচনা চলছে, টুর্নামেন্ট পুরো খেলতে পারবেন তো বাঁহাতি এই পেসার? এর স্পষ্ট উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপ্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহিম জানিয়েছেন, ৮ দিনের জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরে আসবেন মোস্তাফিজ। ওই সময়ে হওয়া কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলো খেলা হবে না তার।

আইপিএলের নিলামে ত্রিমুখী কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকার বেশি) মোস্তাফিজকে কিনে নিয়েছে মোস্তাফিজ। আইপিএল খেলতে তার অনাপত্তিপত্রের সিদ্ধান্ত জানিয়েছেন ফাহিম।

আগামী ১৫ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত হওয়ার কথা আইপিএলের ১৯তম আসরের খেলা। টুর্নামেন্টের শেষ দিকে ও মে মাসের মাঝামাঝিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলতেই মূলত ফিরবেন মোস্তাফিজ।

আট দিনের জন্য (মোস্তাফিজ) ফেরত আসবে ওয়ানডে সিরিজ খেলার জন্য।

ঘরের মাঠে সিরিজে মোস্তাফিজকে ছাড়া খেলার সাহস কেন দেখাতে পারছে না বোর্ড, সেই প্রশ্নও ওঠে সংবাদ সম্মেলনে। উত্তরে ফাহিম বলেন, বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের হিসেবনিকেশ থাকায় মোস্তাফিজকে নিয়েই খেলবে দল।


এ ক্যটাগরির আরো খবর..