× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

৭ খাবার শিশুর জন্য

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ছোটবেলা থেকে শুরু হয় শিশুর হাড়, দাঁত ও মস্তিষ্কের বৃদ্ধি। এ কারণে শিশুর যত্নে পুষ্টিকর খাবার রাখা উচিত। টাইমস অব ইন্ডিয়া থেকে তেমন কিছু পুষ্টিকর খাবার দেওয়া হলো—

ওটমেল

ওটমেল ফাইবার সমৃদ্ধ শস্য। গবেষণায় দেখা গেছে, ওটমেল শিশুর স্কুলের প্রতি মনোযোগ বাড়ায়।

পালং শাক

আয়রন, ক্যালসিয়াম, ফলিক এ্যাসিড এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’র চমৎকার উৎসাহ হচ্ছে পালং শাক। যা শিশুর হাড় ও মস্তিষ্কের জন্য ভালো। শিশুর খাদ্য তালিকায় রান্না করা পালং শাক অথবা পালং শাক দিয়ে তৈরি গরম স্যুপ যোগ করুন।

মিষ্টি আলু

এটি পুষ্টির চমৎকার উৎস। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন ‘সি’, ‘এ’, ফাইবার, ক্যালসিয়াম আছে। শিশুর খাদ্য তালিকায় আলুর পরিবর্তে মিষ্টি আলু যোগ করুন। মিষ্টি আলু ভর্তা অথবা ভাজি করে খাওয়াতে পারেন।

বেরি

ব্লুবেরি, স্ট্রবেরি ও রাস্পবেরিতে পটাশিয়াম, ভিটামিন-সি, কার্বোহাইড্রেট এবং এ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাছাড়া এতে অল্প পরিমাণে ফ্যাট আছে কিন্তু কোনো কোলেস্টরেল নেই। বেরি খেতে মিষ্টি বলে শিশুরা মজা করে খাবে। বেরির সঙ্গে ওটমেল, দধি ও শস্য যুক্ত করতে পারেন। যা থেকে শিশু অতিরিক্ত ভিটামিন পাবে।

ডিম

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা শিশুর জন্য খুবই উপকারী। প্রোটিনের পাশাপাশি এতে ভিটামিন ও মিনারেল আছে। যা শিশুর মস্তিষ্কের উন্নয়নের জন্য অপরিহার্য। শিশুর খাবারে ডিম সিদ্ধ করে অথবা ভাজি করে খাওয়াতে পারেন।

দধি

ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস হচ্ছে দধি। এটি শিশুর হাড় ও দাঁত মজবুত করে। দধি হজমে সাহায্য করে এবং অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে। ফলের সঙ্গে দধি মিশিয়ে শিশুকে বিকল্প উপায়ে খাওয়াতে পারেন।

পুদিনা

এ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ‘এ’, ‘সি’, ‘কে’, আয়রন, পটাশিয়াম ও ক্যালশিয়ামের প্যাকেট হচ্ছে পুদিনা পাতা। এটি হজমে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতা মাথাব্যথা ভালো করে। শিশুর খাবার রান্নার সময় কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিতে পারেন। যা শিশুর স্বাস্থ্যের জন্য ভালো।


এ ক্যটাগরির আরো খবর..