× Banner
সর্বশেষ
রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত

৭ কলেজের ভর্তি পরীক্ষা : ১৭ জানুয়ারির পর ফলাফল

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭টি সরকারি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার যারা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ থেকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের বিষয়ওয়ারী ফলাফল আগামী ১৭ জানুয়ারির পর প্রকাশ করা হবে। তবে ঠিক কত তারিখে প্রকাশ করা হবে তা জানা যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৭ তারিখের পর ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ থেকে যারা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল দিতে একটু দেরি হচ্ছে।

কারণ হিসেবে তিনি বলেন, আগে আমাদের মিলিয়ে দেখতে হবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে নিজস্ব কতজন শিক্ষার্থী তাদের ভর্তি নিশ্চিত করেছে। এরপর যা বাকি থাকবে তা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের বরাদ্ধ দেয়া হবে। বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী আসন পেলে বাণিজ্য বিভাগ থেকে পাবে ১ জন। মেরিট অনুযায়ী এ হারেই ভর্তি করানো হবে।

অধিভুক্ত ৭ কলেজে ভর্তির আবেদন শুরু বুধবার
তিনি জানান, সাড়ে ১১ হাজার আসনের বিপরীতে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এখন পর্যন্ত ভর্তি নিশ্চয়ন হয়েছে ৬ হাজার শিক্ষার্থীর। আগামী ১৭ তারিখ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এরপর বাকি আসনগুলোতে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়ে মেরিটে এসেছে তাদের ভর্তি করানো হবে।

তিনি বলেন, আমরা ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ফলাফল দিতে একটু দেরি হলেও ২৮ তারিখের মধ্যে সবার ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি। ফলাফল সম্পর্কিত তথ্য জানতে ৭ কলেজের ওয়েবসাইটে চোখ রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে ৭টি সরকারি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর বিজ্ঞান এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..