× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

৫ হাজার টাকা ভাতা পেতে ৪ হাজার ঘুস!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

অলক দাস ॥ ঘুস নেয়ার অভিযোগে সাবেক ইউপি সংরক্ষিত মহিলা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে ৫ হাজার টাকা ভাতা পেতে ৪ হাজার টাকা ঘুস দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অতিরিক্ত উৎকোচ নেওয়ার অভিযোগে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহআলম মিয়া ও সহযোগী মগড়া ইউনিয়নের সাবেক মহিলা সংরক্ষিত সদস্য রেহেনা পারভীনের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলা হয়েছে। অতিরিক্ত এ টাকা আদায়ের সময় মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে মগড়া ইউনিয়নের সাবেক মহিলা সংরক্ষিত সদস্য  রেহেনা পারভীনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মগড়া ইউনিয়নের নলখোলা গ্রামের মনি বেগম (৫২) তার স্বামীর ফরমান আলী (৭০) পুঙ্গ ভাতা, মনোয়ারা বেগম (৬৫) বয়স্ক ভাতা, এলিজা বেগম (৬২) বয়স্ক ভাতার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে ২ হাজার টাকা জমা দেয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে টাকা উঠানোর সময় সাবেক ইউপি মহিলা সদস্য রেহানা পারভীন তার খরচ ও সমাজ সেবা কর্মকর্তাকে অতিরিক্ত এ ঘুসের টাকা দিতে হবে বলে আরো ২ হাজার টাকা দাবি করেন। এলিজা বেগমের কাছ থেকে ২ হাজার টাকা, মনি বেগমের কাছ থেকে ১ হাজার টাকা, মনোয়ারা বেগমের কাছ থেকে ৩ হাজার ৫’শ টাকা জোড় পূর্বক আদায় করেন। এক পর্যায়ে অতিরিক্ত এ ঘুসের টাকা দেওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ রেহেনা পারভীনকে আটক করে। তিন জনের কাছ থেকে নেয়া ৬ হাজার টাকা উদ্ধার করে।

এ প্রসঙ্গে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, গত দু-দিন আগে টাঙ্গাইল সদর উপজেলায় যোগদান করেছি। শাহআলম মিয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমি যোগদানের পর থেকে সমাজ সেবা অফিসের কেউ কোন উৎকোচ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সদর উপজেলা সমাজ সেবার কর্মকাণ্ড দিয়ে মডেল তৈরি করতে চান।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মগড়া ইউনিয়নের সাবেক মহিলা সংরক্ষিত সদস্য রেহেনা পারভীনকে আটকের পর তার কাছ থেকে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এলিজা বেগম বাদী হয়ে রেহেনা পারভীন ও শাহআলমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..