× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পিআইডি

৫৮ হাজার শিক্ষক নিয়োগ, ফলাফল প্রকাশ নভেম্বরে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
অনলাইনে বদলি কার্যক্রম চালু
লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, এই নিয়োগ কার্যক্রমে সারা দেশে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়, চলতি মাসের শেষ দিকে ফলাফল বিশ্লেষণ ও অন্যান্য বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে পদের সংখ্যা বাড়ানো হবে কি না।

জানা গেছে, ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলে এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৬ হাজার শিক্ষক।

২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগের কথা বলা হলেও পরে এ সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার করা হয়। সবশেষে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রস্তাব করা হয়।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dpe.gov.bd)|

সারা দেশে তিনটি ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব ধাপে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১,৫১,৮২৫ জন। এর মধ্যে প্রথম ধাপে ৪০,৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩,৫৯৫ ও তৃতীয় ধাপে ৫৭,৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা একেবারে শেষের দিকে।


এ ক্যটাগরির আরো খবর..