× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ডেস্ক

৫৩ বছরের ইতিহাসে এই প্রথম ইউনেস্কোর সভাপতি হলো বাংলাদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ইউনেস্কোর সভাপতি হলো বাংলাদেশ

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি পদে নির্বাচিত হলেন—যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন।

বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম সভাপতি নির্বাচিত হলো। নির্বাচনে বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।

নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।

এই জয় বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ, যার সভাপতিত্বের দায়িত্ব পাওয়া কোনো দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অর্জন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। এটি কেবল বাংলাদেশের কূটনৈতিক সাফল্য নয়, বরং জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ সফট পাওয়ার হিসেবে বিশ্বের দরবারে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।

তিনি আরও বলেন, ১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্কের বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচন করবে।


এ ক্যটাগরির আরো খবর..