× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চকবাজারের ইসলামবাগে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটলেও রবিবার সকালে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

বর্তমানে ওই স্কুলছাত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, দুই বছর আগে ওই স্কুলছাত্রীর মা মারা যান। বাবার সঙ্গে চকবাজারের ইসলামবাগ এলাকায় টিনশেডের দুইতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকে তারা। বাবা নাইট গার্ডের কাজ করেন। তিনি জানান, নিচ তলায় থাকেন ওই বাড়ির ম্যানেজার রাসেল। রাতে মেয়ের বাবা বাসায় না থাকায় ম্যানেজার দ্বিতীয় তলায় যেয়ে তাকে দরজা খুলতে বলেন। এ সময় সে দরজা খুলে দিলে তার মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করেন ম্যানেজার।

ওসি জানান, এ ঘটনার পর ওই স্কুলছাত্রীর চাচা শামীম হোসেন থানায় এসে রবিবার সকালে রাসেলের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ম্যানেজার রাসেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিবারের দ্বন্দ্ব রয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..