× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

৫ম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসা সুপারের কাছে পড়তে বলায় ফাঁস তার ধর্ষণের ঘটনা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
মাদ্রাসা সুপারের ধর্ষণ

৫ম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসা সুপার মুফতি ইসমাইলের কাছে প্রাইভেট পড়তে বলায় ছাত্রী সুপারের নাম শুনে ভয় পায় এবং তার কাছে পড়বে না বলে জানায়। কারণ হিসেবে বলে সুপার তারই এক বান্ধবির সাথে কয়েক্মাস আগে খারাপ কাজ (ধর্ষণ) করে। এ ঘটনার সত্যতা অভিযুক্তের কাছে এলাকাবাসী জানতে চাইলে তিনি পালিয়ে যান।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। ভুক্তভোগীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে পুলিশের কাছে ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত।

গ্রেফতার মুফতি ইসমাইল (৩৪) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উম্মে হাতুন মুমিনীন মহিলা মাদ্রাসার সুপার এবং কালিকাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম। তিনি গুরুদাসপুর উপজেলার শাহীবাজার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

এ কথা জানতে পেরে স্থানীয়রা বিষয়টি যাচাই করতে ভুক্তভোগী কিশোরীর কাছে যান। তার কাছে ওই ঘটনার কথা জানিয়ে ভুক্তভোগী কাঁদতে থাকে। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন শনিবার সকালে ওই সুপারকে এ ঘটনার কথা জিজ্ঞেস করে। এসময় সুপার পাশের বিলে দৌড়ে পালায়। গ্রামবাসীও তাকে ধাওয়া দিয়ে আটক করে। এরপর বনপাড়া তদন্তকেন্দ্রের পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুফতি ইসমাইল নামের ওই সুপারকে আটক করার পর শনিবার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে সুপারের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় ধর্ষণ মামলা করেন। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলায় ভুক্তভোগীর মা দাবি করেছেন, ওই আবাসিক মাদ্রাসায় থেকে তার মেয়ে পড়ালেখা করতো। গত ২৩ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার সুপার তার মেয়েকে ধর্ষণ করে। কিন্তু তার মেয়ে এ ঘটনা চেপে রেখে মানসিক চাপে দিন কাটাচ্ছিল। শনিবার ঘটনা প্রকাশ পাওয়ার পর তিনি মামলা দায়ের করেন।

এক প্রশ্নের জবাবে ওসি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তিনি আবেদন করবেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..