× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

৫টি রোমঞ্চকর মোবাইল গেমস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অবসর সময়গুলোকে আনন্দ আর উত্তেজনায় কাটাতে আপনার স্মার্টফোন হতে পারে আপনার দারুণ সঙ্গী। আকর্ষণীয় পাঁচটি গেম খেলে কাটিয়ে দিন সারা বেলা। প্লে স্টোর ঘেঁটে গেম পছন্দ করাটাও কষ্টের। পাঁচটি গেম থেকে পছন্দ করে নিন যে কোনোটি অথবা পাঁচটি গেমই খেলুন পাঁচ রকমের অনুভূতি পেতে।

ট্যাপ ট্যাপ ডেস: অ্যাংরি বার্ড এবং টেম্পল রান খেলতে সবারই ভালো লাগে। এবার এমন একটি গেম খেলুন যা খেলে আপনি দুই গেম খেলার মজা এক সঙ্গে পাবেন। গেমটি আকর্ষণীয় এবং আসক্তি সৃষ্টিকারী। গেমটিতে আদুরে প্রাণিটিকে আপনার পথের শেষ প্রান্তে নিয়ে যেতে হবে। পথে পরে যাওয়া অথবা ঘুরে চলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যত বেশি লেভেল খেলবেন তত নতুন নতুন ক্যারেক্টারের সঙ্গে পরিচয় হবে আপনার।

লাইটিং ফাইটার : বিমান নিয়ে ছুটে যেতে ইচ্ছে করছে মহাকাশে। পুরো একটি বিমান আপনার হাতের ইশারায় পরিচালিত হবে? বিপক্ষ শিবিরের বিমান ধ্বংস হবে আপনার অভেদ্য বুলেট আক্রমণে? দামী দামী বিমান আর বাহারি রকমের অস্ত্রে সাজিয়ে নিন আপনার যুদ্ধ বহর।

মি. স্কয়ার: পাজেল গেমে বুদ্ধি বাড়ে। আপনার বুদ্ধি ঝালিয়ে নিতে চাইলে এখনই বসে পড়ুন পাজেল মেলাতে। নামিয়ে নিন মি. স্কয়ার। আর পাজল মিলিয়ে জিতে নিন ফিশিং কয়েন আর আনলক করুন নতুন নতুন রাউন্ড।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস লিগেসি: গাড়ি চালাতে কার না ভালো লাগে? তারপর যদি হয় রেসিং কার আর সঙ্গে চলমান আকর্ষণীয় দৃশ্য। তবে আপনার ভালো লাগবেই। একটি স্টোরি লাইনের উপর ভিত্তি করে গেইমটি এগিয়ে চলে। রেসার হওয়ার ইচ্ছে থাকলে এখনি নামিয়ে নিন গেইমটি।

ইম্পোলোশন; নেভার লেস হোপ: নিজেকে আশাবাদী করার জন্য আশাকে ‍পুষে রাখতে হবে। একসঙ্গে  অনেক শত্রুকে একহাত দেখিয়ে দিতে নিজেই যোদ্ধা হয়ে যেতে পারবেন এখুনি। তারপর শুধু মার মার আর কাট কাট। রোমাঞ্চকর এই গেইম আপনাকে ভার্চুয়াল জগতের ভালো গ্রাফিক্স উপহার দেবে। তার সঙ্গে যুক্ত হবে পাওয়ারের ব্যবহার।

তো শুরু হোক অবসর সময় স্মার্টফোনের গেইমের সঙ্গে। আর রোমাঞ্চে ভরে উঠুক আপনার জীবন।


এ ক্যটাগরির আরো খবর..