× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

৪৮ ঘণ্টার আল্টিমেটাম খুবি শিক্ষার্থীদের

admin
হালনাগাদ: সোমবার, ৬ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলার বিচার, সড়কে লাইসেন্সবিহীন সকল যানবাহন বন্ধ ও খুলনা শহরে ইজিবাইক চলাচলের জন্য আলাদা লেন চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। দাবি না মানলে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবির কথা জানান শিক্ষার্থীরা।এর আগে, বেলা ১১টা থেকে খুবি’র হাদী চত্বরে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে প্রশাসন ও পুলিশ ফটক বন্ধ করে দেয়। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের তোপের মুখে প্রশাসন গেট খুলে দিতে বাধ্য হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।


এ ক্যটাগরির আরো খবর..