× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

৩ বছরেও উদ্বোধন হয়নি বেনাপোলে মা ও শিশু কল্যান হাসপাতাল

admin
হালনাগাদ: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

মোঃ আঃ জলিল শার্শা বেনাপোল থেকেঃ ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত বেনাপোল স্থল বন্দওে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান হাসপাতাল ৩ বছর অলস পড়ে থাকলে সেখানে চিকিৎসার কোন কার্যক্রম শুরু হয়নি।

হাসপাতাল সুত্র জানা গেছে ২ হাজার ১৩ সাল থেকে হাসপাতালটি বেনাপোল বন্দরের তালশারি নামক স্থানে নির্মানের কাজ শুরু হয়। এরপর ২০১৫ সালে হাসপাতাল ও তাদের আবাসিক ভবন নির্মানের কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান্। এরপর বিগত তিন বছর অতিবাহিত হলে ও সেখানে কোন চিকিৎসা ব্যবস্থার কার্যক্রম চলছে না।

এদিকে জনবহুল বন্দর নগরী বেনাপোলের মানুষ সহ দেশের প্রত্যান্ত অঞ্চলের মানুষের বসবাস এ নগরে। এখানে চাকরী ব্যাবসা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে। সাথে রয়েছে একটি বৃহৎ স্থল বন্দর। যেখানে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে থাকে। জরুরী কোন দুর্ঘটনায় কোন শ্রমিক আহত হলে বা কোন প্রসুতির জরুরী ডেলিভারীর প্রয়োজন হলে তাকে বেনাপোল থেকে ১২ কিলোমিটার দুরে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়।

এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল । সেখানে সুচিকিৎসার কোন ব্যবস্থা না থাকায় অনেকে নাভারন অথবা যশোর যেতে যেতে পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বেনাপোল পৌর সভায় ১ লাখ ৩০ হাজার জনসংখ্যা অধূসিত লোক এবং এ থানার আওতায় আরো তিনটি ইউনিয়ন নিয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ লোকের বসবাসের জন্য গড়ে উঠেনি সরকারি ভাবে কোন চিকিৎসালয়। বেসরকারি ভাবে যে সব চিকিৎসা কেন্দ্র গুলো আছে তাতে নেই পর্যপ্ত কোন ডাক্তারের ব্যবস্থা। সপ্তাহে ৭ দিনে তিন দিন সেখানে রুগী দেখতে ডাক্তার আসে দুর দুরান্ত থেকে।

সীমান্ত ঘেষা এ শহরের মানুষ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দক্ষিনাঞ্চলের সরকারের রাজস্ব আদায়ের প্রান কেন্দ্র বেনাপোল বন্দর। সেখানকার অবস্থা এত নাজুক তা দেখে ও না দেখার ভান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ শহরেরর যে টুকু উন্নয়ন হয়েছে তা বর্তমান পৌর মেয়র আশরাফুল আলম লিটন করেছে বলে আলোচনায় রয়েছে। স্বাধীনতার ৪৭ বছরে বেনাপোল শহর এর রাস্তা ঘাট সহ নানা দিক দিয়ে অবহেলিত ছিল। ২০১১ সালে আশরাফুল আলম লিটন বেনাপোলের পৌর পিতা নির্বাচিত হওয়ার পর এখানে রাস্তা ঘাট পৌর বিজলী বাতি ড্রেন ব্যাবস্থা নিজ উদ্যেগে পৌর ভবনে ৬০ উর্দ্ধ মানুষের ফ্রি চিকিৎসা ব্যবস্থা বেকার ছেলে মেয়েদের জন্য ফ্রি কম্পিউটার ব্যবস্থা করে দেওয়ায় এ শহরকে এক ধাপ এগিয়ে নিয়েছে দির্ঘ ৪৭ বছর পর। ছোট্র জায়গার জনপ্রতিনিধি হয়ে তিনি যদি ৪৭ বছরের কাজ ৬/৭ বছরে করতে পারে তবে কেন এখানে সরকার অন্যান্য উন্নয়নের পদক্ষেপ নিচ্ছে না এ নিয়ে জনমনে নানা প্রশ্ন।

বেনাপোল বন্দর মা ও শিশু কল্যান ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ও মেয়র লিটনের জন্য বেনাপোল বন্দর এলাকায় নির্মিত হয় বলে হাসপাতালের ডাক্তার আব্দুর রাজ্জাক জানান। তিনি আরো বলেন আমাদের আগে বেনাপোলের তালশরিতে একটি পুরাতন জরাজীর্ন ঘর ছিল। যেখানে বসে চিকিৎসা দিতে খুব কষ্ট হতো। কিন্তু মেয়র লিটনের অত্যান্ত পরিশ্রমের মাধ্যমে এ বিল্ডিং দুটি নির্মান করা হয়। কিন্তু ১০ শয্যার হাসপাতালটি এখন উদ্বোধনের পালা সরকারের। সম্প্রতি কিছু আসবাব পত্র আসছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রচেষ্টায়। হয়ত দুই তিন মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে।

হাসপাতালের অফিস সহকারী রুস্তম আলী জানান, এ হাসপাতালটি চালু হলে এখানে এই জনপদের অনেক মানুষ উপকৃত হবে। তবে হাসপাতালটি চালু না হওয়ায় এখানে নিরাপত্তার অভাব রয়েছে। কারন এখানে রাত্রে অচেনা মানুষ প্রাচীরের উপর দিয়ে প্রবেশ করে। তাদের আমরা কিছু বলতে পারি না। কারন তারা এলাকার উঠতি বয়সের তরুন ছেলেরা।

এলাকার কমিশনার রাশেদ আলী বলেন আমার ওয়ার্ডে বেনাপোল পৌর মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় জনগনের সেবা দেওয়ার জন্য এ হাসপাতালটি নির্মিত হয়। কিন্তু বিগত ৩ বছর অলস পড়ে থাকায় এখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করব।


এ ক্যটাগরির আরো খবর..