× Banner
সর্বশেষ
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ না -স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
শিশুদের টিকা কার্যক্রম শুরু

আগামী ৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ না-ও পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক টিকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে, সেগুলোরও মেয়াদ শেষ হয়ে যাবে।

তিনি বলেন, যারা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তারা দ্রুত নিয়ে নিন। ৩ অক্টোবরের পর টিকা না-ও পেতে পারেন। ২৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হযে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।

জাহিদ মালেক বলেন, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ টিকা নেয়নি, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ।

তিনি বলেন, ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। বাকিদেরও টিকা দিতে হবে। ১১ অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এ সময় করোনা রোধে সবাইকে মাস্ক পরতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী


এ ক্যটাগরির আরো খবর..