× Banner
সর্বশেষ
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

দেশের ৩৩ জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্প -যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
ইনডোর স্টেডিয়াম নির্মাণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় ক্রীড়া পরিষদ। খেলাধুলার প্রসার ও মানোন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ করে চলেছে। দেশের ৩৩ টি জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

আজ ২২ মে রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা  বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালেই আমরা বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আয়োজন করা সম্ভব হয়নি।

জাতীয় সংসদের পাশে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ ও বিভিন্ন ক্রীড়া স্হাপনা নির্মাণ করছি। আন্তর্জাতিক মানের ক্রীড়াপল্লী নির্মাণের লক্ষ্যে মাদারীপুরে স্পোর্টস সিটি করার প্রক্রিয়া শুরু করেছি। কিশোরগন্জে ৩০ একর জায়গা নিয়ে জাতীয় সুইমিং একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ময়মনসিংহ ও রাজশাহীতে বিকেএসপি স্হাপন করা হচ্ছে।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে । বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্য অচিরেই নির্দেশনা দেওয়া হবে। জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পেশাদার বক্সিংএ বাংলাদেশের দুইজন বক্সার স্বর্ণপদক অর্জন করায় এবং সাউথ এশিয়ান যুব টেবিল টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ দল প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের মাধ্যমে এশিয়ান চ্যাম্পিয়নশীপে কোয়ালিফাই করায় বাংলাদেশ দলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

সভায় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর, তথ্য কমিশনার আবদুল মালেক প্রমুখ।

অনুষ্ঠান সন্ঞালনা করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকবৃন্দ, দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..