৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত
৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক।

মঙ্গলবার (৪ আগস্ট) ওই যুবকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হওয়া শিক্ষিকাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান চিৎকার শুনে বাইরে এসে দেখেন যে মুখ ঢাকা আতায়ী ওই শিক্ষিকার ওপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে ঢুকে শিক্ষিকাকে ডাকার পর সংকেত দিয়ে বাইরে আসতে বলে এবং দেখা হতেই তার গলা চেপে ধরে টেনে নিয়ে মুখ, ঘাড়, বুক ও পেটে একাধিকবার আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে হামলাকারী উল্টো প্রশাসনিক কর্মকর্তার দিকে তেড়ে আসে এবং পরবর্তীতে নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।

হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা, এবং এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিহিংসা লালন করছিল এবং সেই প্রতিশোধ নিতেই এই নির্মম ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।