× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি

আগামী ২ মার্চ পালিত হতে যাওয়া ‘৮ম জাতীয় ভোটার দিবস’ উপলক্ষ্যে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নির্ধারিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২ মার্চ ৮ম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি, উপকমিটিসহ সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে স্থগিতের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক বা অনিবার্য কোনো কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ভোটার সচেতনতা বাড়াতে র‍্যালি, আলোচনা সভা ও ভোটার নিবন্ধনের বিশেষ কার্যক্রম হাতে নেয় নির্বাচন কমিশন। এবার ৮ম বারের মতো এই দিবসটি পালন করার কথা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..