× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

২৬শে ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির নির্বাচন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি। আর ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য ১৩ মার্চ দিন ঠিক করা হয়েছে। জানালেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ (বৃহস্পতিবার) বিকালে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়।

হেলালুদ্দীন বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডেও একই দিন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় গেলো বছরের ৩০ নভেম্বর মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে মেয়র নির্বাচিত হন আনিসুল। প্রায় দুই বছর ওই দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করায় আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনটি শূন্য হলে উপ নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।


এ ক্যটাগরির আরো খবর..