× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৫৪৮, মৃত্যু ৩৫, সুস্থ ১৭৬৮জন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৭৬৮জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৬ জন।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৩৩ হাজার ১৮৭ জন।

প্রথমদিকে ইউরোপে করোনার প্রকোপ বেশি থাকলেও এখন আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে এবং মৃত্যুহারও কমছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার মানুষের। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..