× Banner
সর্বশেষ
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরের শার্শায় ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা ২৪২ ব্যক্তির বাড়িতে ‘লাল পতাকা’

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ স্থানীয় উপজেলা পরিষদের নির্দেশে ইউপি চেয়ারম্যান মেম্বাররা তাদের নিজ নিজ এলাকার বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা লাগিয়ে দিয়েছেন।
এদিকে, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পাঠানো শুরু করেছেন।
ইলিয়াস কবির বকুল বলেন, বুধবার বিকেল থেকে যারা হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন তাদের বাড়িতে চাল, ডাল, তেল, পেয়াজ, কাচাঁবাজার ও ফল পাঠানো শুরু করেছি। আইন মেনে চলায় বাগআঁচড়া ইউনিয়নের ওই পরিবারের কেউ বাজারে যেতে পারছে না তাই এই উদ্যোগ নিয়েছি।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডা. ইউসুফ আলি জানিয়েছেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টা আইসোলেশন বেড,৫০টি কোয়ারেনটাইন ইউনিট বেড প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ২৪২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
“এ পর্যন্ত উপজেলায় কোন করোনাভাইরাস (কভিড-১৯) রোগে আক্রান্ত রুগি পাওয়া যায়নি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিদেশ থেকে ফিরে আশা ২৪২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারত থেকে ফেরত আসাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রশাসনকে অবহিত করার জন্য ইউপি চেয়ারম্যান মেম্বারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে । স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষনিক তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..