× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক ও অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ নবায়ন এবং প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ ভবনে তার কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্পিকার এই আহ্বান জানান।

বৈঠকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের কঠিন সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের বিপক্ষে ভেটো দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল এবং যুদ্ধপরবর্তী চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে গিয়ে রাশিয়ার যে তরুণ প্রাণ হারিয়েছিলেন, বাংলাদেশ তা আজও কৃতজ্ঞতাভরে স্মরণ করে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নির্বাচন নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক দলের উপস্থিতি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে। বিগত ১৬ বছরে দেশে গণতন্ত্র চরম সংকটে পড়েছিল এবং সেই ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আত্মত্যাগ তাকে এ দেশের মানুষের হৃদয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে স্থান করে দিয়েছে।

বৈঠকে শিক্ষা, মানবসম্পদ রপ্তানি, জ্বালানি নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি নিয়ে উভয় পক্ষ ইতিবাচক মতবিনিময় করেন। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আটকে পড়া ও হতাহত বাংলাদেশিদের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

আলোচনার বড় একটি অংশ জুড়ে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন স্পিকারকে আশ্বস্ত করে বলেন, কারিগরি ও রিঅ্যাকশনজনিত কারণে শুরুর দিকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা ধীরগতির হলেও এটি দেশের জ্বালানি খাতে বড় পরিবর্তন আনবে। আগামী ২০২৭ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার মোট উৎপাদনক্ষমতার ৪০ শতাংশ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হবে।

এ সময় রাষ্ট্রদূত স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাশিয়ার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে রাশিয়ার এ্যাম্বাসির প্রতিনিধিদল ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..