জগদীশ ভক্তঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে আগৈলঝাড়ায় জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক চত্বরে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা।
এ সময় আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাদ, বরিশাল জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রইস সেরনিয়াবাদ, বরিশাল জেলা পরিষদের সম্মানিত সদস্য এডভোকেট রনজিত সমদ্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, বরিশাল জেলা পরিষদের মহিলা বিষয়ক সদস্য পেয়ারা বেগম, উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগের সভাপতি সাইদুল সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, কৃষক লীগের সভাপতি আব্দুল রশীদ সিকদার, কৃষক লীগের সাধারণ রমনী কান্ত সরকার প্রমূখ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী ও সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় এ উপলক্ষে ‘ আনন্দ শোভাযাত্রায়’ জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠক ও ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন।


