× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

ডেস্ক

২০২৩ সালে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি কমে বাড়বে বেকারত্ব- সিবিআই

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
সিবিআই অফিস, ইউকে

আগামী বছর ২০২৩ সালে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি কমে বাড়বে বেকারত্ব, অর্থনীতি শূন্য দশমিক চার শতাংশ সংকোচিত হবে। দেশটিতে একদিকে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি অন্যদিকে কোম্পানিগুলো বিনিয়োগ বন্ধ করেছে। বলা হচ্ছে, সেখানে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রবণতা থাকবে।  কনফেডারেশন অব বিজনেস ইন্ডাস্ট্রি (সিবিআই) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

সিবিআইয়ের মহাপরিচালক টনি ড্যানকার বলেন, যুক্তরাজ্যে বর্তমানে নানা ক্ষেত্রে অস্থিতিশীলতা রয়েছে। এর মধ্যে রয়েছে আকাশচুম্বী মূল্যস্ফীতি, নিম্নমুখী সূচক, উৎপাদন ও বিনিয়োগে পতন। কোম্পানিগুলোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু নেতিবাচক সূচকগুলো ২০২৩ সালের বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াবে। সিবিআই চলতি বছরের জুনে যে পূর্বাভাস দিয়েছিলে পরিস্থিতি তার চেয়ে এখন আরও খারাপ।

তখন ২০২৩ সালের জন্য এক দশমিক শূন্য শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তাছাড়া দেশটির জিডিটি ২০২৪ সালের মাঝামাঝি সময়ের আগে করোনা মহামারির আগের লেভেলে আসবে না বলেও মনে করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই তীব্র জ্বালানি সংকটে পড়ে ব্রিটেন। বেড়ে যায় গ্যাস ও তেলের দাম। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া করোন মহামারির পর শ্রমবাজারও ঘুরে দাঁড়ায়নি। এমন পরিস্থিতির মধ্যেই ধারাবাহিকভাবে কমছে বিনিয়োগ ও উৎপাদন।

সিবিআই জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে বেকারত্বের হার দাঁড়াতে পারে পাঁচ শতাংশে। বর্তমানে যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন দশমিক ছয় শতাংশ। নতুন প্রধানমন্ত্রীর জন্য এটা বড় চ্যালেঞ্জ হিসেবে বিচনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..