× Banner
সর্বশেষ
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৬৬ সালের পর কোনও বিদেশির জায়গা হবে না অসমে

Kishori
হালনাগাদ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

বিদেশিদের চিহ্নিতকরণ এবং তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারে ১.১.১৯৬৬ মূল সাল হিসেবে ধরা হবে৷ যারা ওই সময়ের আগে অসমে এসেছেন তারা থাকবেন৷ অসমে ১৯৬৭ সালে নির্বাচন হয়েছিল৷ সুতরাং ১.১.১৯৬৬ আগে আসা যেসব মানুষের নাম ভোটার তালিকায় উঠেছে, তারাও থাকতে পারবেন৷ কিন্তু যেসব বিদেশি ১.১.১৯৬৬ তারিখে থেকে ২৪ মার্চ ১৯৭১ সাল পর্যন্ত এসেছেন, তাদের Foreigners Act, 1946 এবং Foreigners (Tribunals) Order 1964 অনুযায়ী চিহ্নিত করা হবে৷ বিদেশিদের চিহ্নিতকরণ, এবং তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার৷ ২৪ মার্চ ১৯৭১ এর পরে যে বিদেশিরা অসমে ঢুকেছে, তাদের বিতারিত করার যাবতীয় ব্যবস্থা নেবে সরকার৷

অসমের জাতীয় নাগরিকপঞ্জিকরণ বা এনআরসি -ইস্যুতে যাবতীয় বিতর্কে বারবার উঠে আসছে অসম চুক্তি বা Assam Accord এর প্রসঙ্গ৷ সংসদে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজের ব্যাখ্যা সম্প্রতি বলেছেন, রাজীব গান্ধী অসম চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ অসমে নাগরিকপঞ্জিকরণ নিয়ে বিতর্ক তোলার অধিকার নেই কংগ্রেসের৷ কী আছে এই অসম চুক্তিতে? নিচে তা ব্যাখ্যা করার চেষ্টা করা হল৷ এনআরসি -ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এই চুক্তিতেই৷

Assam Accord হল All Assam Students Union (AASU), All Assam Gana Sangram Parished (AAGSP) এবং ভারত সরকারের মধ্যে একটি চুক্তি৷ অসমে বিদেশি অনুপ্রদেশ সংক্রান্ত বিষয়েই চুক্তি সাক্ষর করা হয়েছে৷ ১৯৮৫ সালে কেন্দ্রীয় সরকার অসমে বিদেশি অনুপ্রবেশের সমস্য মেটাতে তৎপর ছিল৷ All Assam Students Union (AASU) এবং All Assam Gana Sangram Parished (AAGSP) এই বিষয়ে সুষ্পষ্ট সমাধান চাইছিল৷

ইতিমধ্যেই ১৯৮০ সালে ২ ফেব্রুয়ারি All Assam Students Union (AASU) তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিল, রাজ্যে বিদেশি অনুপ্রবেশ যদি এভাবে বাড়তে থাকে, তবে তা , জনজীবনে খারাপ প্রভাব ফেলবে এবং রাজ্যে রাজনৈতিক, সংস্কৃতিক এবং সামাজিক পরিবেশে তার চরম ক্ষতিকারক প্রভাব পড়বে৷

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী All Assam Students Union (AASU), All Assam Gana Sangram Parished (AAGSP) সঙ্গে আলোচনা শুরু করে দেন৷ ১৯৮০ থেকে ১৯৮৩ এবং তারও পরে ১৯৮৪ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্তরে আলোচনা হতে থাকে৷ তবে সেসবই ছিল সাধারণ আলোচনা৷ প্রথামাফিক আলোচনার সূত্রপাত হয় ১৯৮৫ সালেই৷ আইন, আন্তর্জাতিক চুক্তি, জাতীয়স্বার্থ এবং মানবিকদিক মাথায় রেখেই আলোচনা এগিয়েছিল৷

সেক্ষেত্রে পরিপ্রেক্ষিত বিচার করলে বোঝা যাবে, সংসদে অমিত শাহের বক্তব্যে রাজীব গান্ধী সম্পর্কে যে শ্লেষাত্মক ধ্বনী ছিল, তার কিছুটা হলেও গুরুত্ব রয়েছে৷ রাজীব গান্ধী ওই চুক্তি স্বাক্ষর করেও Assam Accord অনুযায়ী কাজ করতে পারেননি বা করার সাহস দেখাননি৷ চুক্তির বিশ্লেষণই বলে দিচ্ছে, সংসদে দাঁড়িয়ে অমিত শাহ ভুল কিছু বলেননি৷

চুক্তিতে পরিষ্কার বলা রয়েছে, অসমীয় নাগরিকদের সুরক্ষা ও সংরক্ষণ এবং তাঁদের সংস্কৃতিক, সামাজিক এবং ভাষাগত পরিচয়ে দিকটি যাতে সুরক্ষিত থাকে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবে কেন্দ্র৷ কেন্দ্রীয় সরকারই Indian Citizenship Certificates (ICC) দেবে এবং প্রয়োজনে All Assam Students Union (AASU), All Assam Gana Sangram Parished (AAGSP) এর অভিযোগগুলিও খতিয়ে দেখবে৷ আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করতে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র৷ পাঁচিল বা কাঁটাতারের বেড়া ছাড়াও সীমান্তে রাস্তা তৈরি করার প্রস্তাবও রয়েছে চুক্তিতে৷ বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে ব্যবস্থা নেবে কেন্দ্র৷

অসম চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন All Assam Students Union (AASU) এর সভাপতি পি কে মোহন্ত এবং সাধারণ সম্পাদক বি কে ফুকন৷ All Assam Gana Sangram Parished (AAGSP) এর আহ্বায়ক বিরাজ শর্মা, স্বরাষ্ট্র সচিব আর ডি শর্মা, মুখ্য সচিব শ্রীমতি পি পি ত্রিবেদি৷ দিল্লিতে চুক্তি স্বক্ষর হয়েছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উপস্থিতিতে৷ তাঁরও স্বাক্ষর চুক্তিতে জ্বলজ্বল করছে৷


এ ক্যটাগরির আরো খবর..