× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১৮ই জুন শুক্রবার দেখে নিন রাশিফল

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৮ জুন, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/friday.jpg

দিনের শুরুতে রাশিফল দেখে সেভাবে কাটান গোটা দিন। আজ ১৮ই জুন শুক্রবার দেখে নিন রাশিফল।

মেষঃ ব্যবসায়ীরা আজকের দিনে সামলে চলুন, নাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশি খরচ না করে, সঞ্চয়ে মন দিন। বৃদ্ধ ব্যক্তিরা পুরনো দিনের বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্যে দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে।

বৃষভঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা অন্যের দ্বারা প্রশংসিত হবেন। আপনার মিষ্টি স্বভাব সকলকে আনন্দে রাখবে। ডিনারের পর ভালো ঘুমের প্রয়োজন জীবনে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

মিথুনঃ দূরের যাত্রা আরামদায়ক না হতে পারে, তবে যোগাযোগ ভালো হবে। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যার সময় বন্ধুর সঙ্গে ফোনে কথা হতে পারে।

কর্কটঃ ফাঁকা সময়টা একা থাকতেই পছন্দ করবেন। আর্থিক বিষয়ে কোন কাগজে সই করার আগে, ভালো করে দেখে নেবেন। সামাজিক জমায়েতের কেন্দ্র হবেন আপনি। আজকের দিনে রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনে ব্যাঘাত ঘটবে।

সিংহঃ কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের কারণে অনেকটা সময় নষ্ট হবে। অতিরিক্ত এমন স্থানে রাখুন, যেখানে অর্থ নিরাপদে থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। নিজের আবেগকে সংযত রাখুন, নাহলে সমস্যায় পড়তে হতে পারে।

কন্যাঃ কিছুটা সময় বের করে ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটান। ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। সময়ের গুরুত্ব না দিলে আপনাকেই সমস্যায় পড়তে হবে। আজকের দিনে সন্ধ্যের সময় অতিথি এবং বন্ধুরা আসতে পারে।

তুলাঃ খেলাধূলায় বেশি ব্যস্ত হয়ে পড়াশুনাকে অবহেলা করবেন না। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে আজ। কর্মক্ষেত্রে সিনিয়ররা পাশে থাকবে। অর্থ সঞ্চয়ে মন দিয়ে সঠিক কাজে ব্যবহার করুন।

বৃশ্চিকঃ বন্ধু এবং আত্মীয়রা আপনার জন্য খুশি বয়ে আনবে। কোন অনুষ্ঠানে অংশগ্রহণের ফলে মন ভালো থাকবে। কাজের জায়গায় সবকিছু আপনার পক্ষে থাকবে। কাজের প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকলে, যারা আপনার সময় নষ্ট করে, তাঁদের থেকে দূরে থাকুন।

ধনুঃ কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে।অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে সমস্যা হতে পারে। মনকে শান্ত রেখে সবকিছু সামলান। কর্মক্ষেত্রের কোন কাজের কারণে সন্ধ্যের প্ল্যান নষ্ট হবে। কাছের মানুষদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার সাহস বাড়িয়ে তুলবে। কাজের চাপ কিছুটা উত্তেজনা বয়ে আনবে জীবনে। বাড়িতে বন্ধুর আগমনে, পুরনো স্মৃতি মনে আসবে। রাতের দিকে আর্থিক উন্নতি হবে।

কুম্ভঃ পরিবারের কোন সমস্যার কারণে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নিন। পারলে পরিবারের ছতদের সঙ্গে কিছুটা সময় কাটান। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে মন ভালো থাকবে।

মীনঃ বাইরের কেউ সাংসারিক জীবনে সমস্যা তৈরি করতে পারে। আজকের দিনে ব্যবসায়ে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবন থেকে হতাশা দূর করুন। ঘরের পরিবেশ পরিবর্তনের আগে সকলের সম্মতি নিয়ে নিন।

 


এ ক্যটাগরির আরো খবর..