× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

বিপুল অস্ত্র সহ ফের মোদী সরকারের কাছে ১৬১৫ জঙ্গির আত্মসমর্পণ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিপুল অস্ত্র সহ অসমে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যশানাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোডোল্যান্ড এর চারটি গোষ্ঠীর মোট ১৬১৫ জঙ্গি আত্মসমর্পণ করল।

আজ আত্মসমর্পণকালে জঙ্গিরা ১৭৮ টি হাতয়ার আর বিস্ফোটক জমা করে। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে এই ১৬১৫ জঙ্গি আত্মসমর্পণ করে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকার অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যাশানাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোডোল্যান্ডের সাথে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী, NDFB এর প্রধান বি সাওরাইগবরা সমেত সমস্ত জঙ্গি জঙ্গি গতিবিধি থামিয়ে সরকারের সাথে শান্তি বার্তায় শামিল হবে। চুক্তিতে আগামী তিন বছর পর্যন্ত বোডোল্যান্ড এলাকায় উন্নয়নের জন্য সরকার দ্বারা ১ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে। এর পাশাপাশি সরকার এই এলাকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমেত অনেক শিক্ষণীয় প্রতিষ্ঠান খুলে দেবে।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ছাড়াও অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও সেখানে উপস্থিত ছিলেন। এই অবসরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আমরা বোড়ো চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পালনে প্রতিবদ্ধ। অসমকে পুর্বত্তরের সবথেকে উন্নত রাজ্য বানাতে হবে। মাত্র এক সপ্তাহের মধ্যে ২২৫৯ জঙ্গির আত্মসমর্পন নিঃসন্দেহে মোদীর ৫৬ ইঞ্চি ছাতির পরিচয় দিয়েছে। উল্লেখ্য যে, ২৩ জানুয়ারি অসমের ৮ টি নিষিদ্ধ জঙ্গ সংগঠনের ৬৪৪ জঙ্গি সরকারের সামনে আত্মসমর্পণ করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..