× Banner
সর্বশেষ
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister

১৫ বছর বয়সে প্রথম ধর্ষণের শিকার হই -ডেমি লোভাটো

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/demmy-livata.jpg

১৫ বছর বয়সে ডিজনি চ্যানেলের হয়ে কাজ করার সময় পরিচিত একজন তাকে প্রথম ধর্ষণ করেছিল। বললেন মার্কিন সঙ্গীতশিল্পী ডেমি লোভাটো।

ওই ঘটনার পরও প্রায় প্রতিদিন ওই ধর্ষণকারীর মুখোমুখি হতে হলেও ডেমি অবশ্য অভিযুক্তর  নাম প্রকাশ করেননি।

এসএক্সএসডব্লিউ সঙ্গীত উৎসবে ‘ডেমি লোভিটা: ড্যান্সিং উইথ দ্য ডেভিল’ তথ্যচিত্রের একটি অংশে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মঙ্গলবার ইউটিউবে ওই তথ্যচিত্রের প্রিমিয়ার শো হয়। এতে ধর্ষণের ঘটনার পাশাপাশি মাকদাসক্ত থাকাকালীন নিজের জীবনের নানা দুর্দশার কথা তুলে ধরেন ডেমি।

এছাড়া ২০১৮ সালে আরেকবার ধর্ষণের শিকার হন উল্লেখ করে লোভাটো জানান, এক রাতে অতিরিক্ত মাদক সেবনের পর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে এক মাদক কারবারি। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়।

সেই ঘটনার পর তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন।

তবে মাদকের অতিরিক্ত ডোজের কারণে এক মাসের মধ্যে ডেমি ধর্ষণের ঘটনা বুঝতে পারেননি।

লোভাটো আরও জানান, দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার পর তার কৈশোরে প্রথম ধর্ষণের শিকার হওয়ার কথা মনে পড়ে। সেই ঘটনায় দীর্ঘদিন ট্রমায় ছিলেন ডেমি। দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার পরও তিনি ট্রমার মধ্যে পড়ে যান।

তথ্যচিত্রে নিজের সেই ট্রমার কথা বলতে গিয়ে বারবারই আবেগপ্রবণ হয়ে পড়েন ডেমি। তার মতে, এ ধনের ঘটনা সবারই প্রকাশ্যে আনা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..