× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

১৩ বছর বয়সে বিএ শ্রেণীতে ভর্তি হলেন মধ্যপ্রদেশের তনিষ্কা

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
মধ্যপ্রদেশের তনিষ্কা

ভারত প্রতিনিধিঃ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের তনিষ্কা ১৩ বছর বয়সে বিএ শ্রেণীতে ভর্তি হয়েছে। তনিষ্কা ১১ বছর বয়সে মাধ্যমিক পাস করেছে। ১২ বছর বয়সে ১২ শ্রেণী পাস করে এশিয়া বুক অফ এয়ার্ড এর সম্মান নিজের নামে করে নিয়েছে। শুধু তাই নয় চোখে কাপড় বেঁধে লেখাতেও  বেশ দক্ষ তনিষ্কা।

তনিষ্কা আগারওয়ালের বাবা কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তনিষ্কা তার মা অনুভার সাথে থাকে। উপাচার্য ও উচ্চশিক্ষা বিভাগের অনুমতির দ্বারা তনিষ্কা B.A এর সাইকোলজি বিভাগে ভর্তি হয়েছে।

তনিষ্কা বলেন, উনার বাবর স্বপ্ন ছিল যে তার মেয়ে কিছু করে দেখাক। ১১ বছর বয়সে বিশেষ অনুমতি নিয়ে মালওয়া কন্যা বিদ্যালয় থেকে প্রাইভেট ফর্ম পূরণ করে তনিষ্কা দশম ফাস্ট ক্লাস পেয়ে শ্রেণী পাস করে। এরপর দ্বাদশ শ্রেণীতেও তনিষ্কা প্রাইভেট ফর্ম পূরণ করে ফাস্ট ক্লাস পেয়ে পাশ করে।

তনিষ্কা বলেছেন যে সে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য লাগাতার কাজ করছে। তনিষ্কা বিএ এলএলবি করতে চেয়েছিল কিন্তু সে অনুমতি পায়নি। তবে সে বিএ তে এডমিশন নিয়েছে। তনিষ্কার বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..